ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শতভাগ শিক্ষার্থী পাস
রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
বৃহস্পতিবার বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যক্ষ কামরুন নাহার একথা বলেন।
আরো পড়ুন: ৫৪৯৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ
.png)
ভিকারুননিসা থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল ১৯৬৩ জন। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। এর মধ্যে পাস করেছে ১৯৫৮ জন। ব্যবসায়িক শাখায় ১৪৫ জন, মানবিকে ৫০ জন এবং বিজ্ঞান শাখায় পাস করেছে ১৪৩৮ জন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে জন ১৬৩৩ জন।
কামরুন নাহার বলেন, গতবারের তুলনায় এ বছর পাসের হার সন্তোষজনক। তবে শিক্ষার্থীরা অটো পাসের চেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে অগ্রহ বেশি ছিল।
সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে পাবলিক পরীক্ষা নির্ধারিত সময়ের প্রায় সাড়ে আট মাস পর অনুষ্ঠিত হয়। গত ১৪ নভেম্বর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ২৩ নভেম্বর শেষ হয়।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৯৫ জন বেড়েছে। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।