রাজশাহী শিক্ষা বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বছর রাজশাহী বোর্ডে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় মোট ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। রাজশাহীতে মোট ২৬৮টি কেন্দ্রে এসএসসি বা সমমানের পরীক্ষা হয়েছে।
আরো পড়ুন: মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদারীপুরে ছাত্রলীগ নেতা নিহত
.png)
এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী।
প্রসঙ্গত, কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৬.২৭ ভাগ। ২০২০ সালে এ বোর্ডে পাশের হার ছিল ৮৫.২২ ভাগ। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ছাত্রীরা পাশ এবং জিপিএ ৫ অর্জনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। ছাত্রদের থেকে ছাত্রীরা পাশের হারে ৯৬ ভাগ বেশি এবং জিপিএ ৫-এ ছাত্রীরা ১.৭৩৭ ভাগ এগিয়ে রয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার সকালে এ কথা নিশ্চিত করেছেন।