ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯২ জন

জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৬:১৬, ৩১ ডিসেম্বর ২০২১
বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯২ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : প্রতিনিধি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯২ শিক্ষার্থী। এ ছাড়াও শিক্ষকদের ১১টি প্রজেক্ট অনুমোদন দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত ও উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট এক হাজার ২৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এ ছাড়াও শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্ট অনুমোদন হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/ গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেয়া করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!