কটেজে ঝুলছিল চবি শিক্ষার্থীর মরদেহ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের একটি কটেজ থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম অনিক চাকমা। তিনি চবির মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি রাঙ্গামাটিতে।
সোমবার দুপুর ১টার দিকে শাহজালাল হলের সমানের এসআলম কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক আবু তৈয়ব।
আরো পড়ুন: চবি ক্যাম্পাসে মিললো ১২ ফুট অজগর
.png)
ঐ কটেজের বাসিন্দারা জানান, গতকাল রাতে অনিক তার নিজের রুমে প্রবেশ করেন। রুমের আরেক সহপাঠী বাড়িতে থাকায় তিনি একাই ছিলেন। বেলা ১১টা বেজে যাওয়ার পরও তার রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়।
আরো পড়ুন: জবি কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। আমরা একটি চিরকুট পেয়েছি।