ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সরাসরি ক্লাস বন্ধে সরকারি নির্দেশনায় তাকিয়ে রাবি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ৭ জানুয়ারি ২০২২
সরাসরি ক্লাস বন্ধে সরকারি নির্দেশনায় তাকিয়ে রাবি
ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের পর শঙ্কায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সশরীরে ক্লাস বন্ধের মতো সিদ্ধান্তে যাচ্ছেন না তারা। ওমিক্রন সংক্রমণের সর্বশেষ অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্তে যাবেন তারা।

আরো পড়ুন: অনুমতি ছাড়া নবীনদের সঙ্গে পরিচিতি নয়!

Advertisement

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় নতুন করে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের করোনা নিয়ন্ত্রণ কমিটি ও বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসারের সঙ্গে আলোচনা করেছি। যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা আমরা চালিয়ে যেতে চাই। তারপরও সরকার যে ধরনের নির্দেশনা দেবে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব।

আরো পড়ুন: রাবিতে র‌্যাগিং করলে ছাত্রত্ব বাতিল

প্রো-ভিসি আরো বলেন, আমাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতা দেখা যাচ্ছে। আমাদের সবার সচেতন হতে হবে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!