ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে সশরীরে ক্লাস বন্ধ, চলবে পরীক্ষা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ৬ জানুয়ারি ২০২২
জাবিতে সশরীরে ক্লাস বন্ধ, চলবে পরীক্ষা
ফাইল ফটো

দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীর ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, দেশে করোনার প্রকোপ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশরীর ক্লাস বন্ধ থাকবে। তবে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে। প্রয়োজনে পরীক্ষার হল বৃদ্ধি ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বৃদ্ধি করা হবে।

Advertisement

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বড় পরিসরে আইসোলেশনের ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। আপাতত, প্রতি হলে কমপক্ষে চার শিক্ষার্থীর জন্য আইসোলেশনের ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রেফারেন্স নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১০০ টাকায় করোনা পরীক্ষা করা যাবে।

এর আগে, মঙ্গলবার রাতে হল প্রভোস্ট ও ডিনদের মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হয়। ওই আলোচনার প্রেক্ষিতে গতকাল বুধবার রাতে প্রশাসনিক সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও ২১ অক্টোবর থেকে অনলাইন-অনসাইট মাধ্যমে শুরু হয় ক্লাস পরীক্ষা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!