ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইসলামী বিশ্ববিদ্যালয়ে খালি ১ হাজার ৭৪৫ আসন

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১৩ জানুয়ারি ২০২২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে খালি ১ হাজার ৭৪৫ আসন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে ২০৯৫ টি আসনে বিপরীতে ভর্তি হয়েছে মাত্র ৩৫০ জন শিক্ষার্থী। আরো আসন খালি রয়েছে ১৭৪৫ টি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া ডেইলি-বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ৩৭ পদের পিঠার স্বাদে ইবিতে পৌষ উৎসব

Advertisement

তিনি জানান, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে তিনটি ইউনিটে মোট ভর্তি হয়েছেন ৩৫০ জন। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৪৬ জন, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ২১৮টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৮৬ জন ভর্তি হয়েছেন। তিন ইউনিটে এখনও ১৭৪৫টি আসন খালি আছে।

আরো পড়ুন: গবেষণায় দেশসেরা ঢাবি

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ১৯শে জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ২৫শে জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এরপরও আসন খালি থাকলে ২রা ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। 

আরো পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ নয়

বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!