ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তালা ঝুলছে শাবিপ্রবি ভিসি কার্যালয়সহ বিভিন্ন ভবনে 

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১৭ জানুয়ারি ২০২২
তালা ঝুলছে শাবিপ্রবি ভিসি কার্যালয়সহ বিভিন্ন ভবনে 
ভিসি কার্যালয়সহ প্রতিটি ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কার্যালয়সহ প্রতিটি ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জানুয়ারি) দুইটার দিকে ভিসি কার্যালয়, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছে তারা।

এর আগে দুপুর ১টার দিকে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Advertisement

এদিকে দুপুর বারোটায় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায়, গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এম. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনে প্রশাসনের মদদে নিরপরাধ শিক্ষার্থীদের উপর নির্বিচারে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। 
এসময় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পুলিশ ডেকে এনে শিক্ষার্থীদের ওপর এমন নৃশংস হামলার ঘটনা নজিরবিহীন। তাই উদ্ভূত পরিস্থিতিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের উপর হামলার মূল মদদদাতা ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অবিলম্বে পদত্যাগ দাবি করে তাকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছে, সাথে সাথে দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাকেও বিনা শর্তে পদত্যাগ করার দাবি জানায় শিক্ষার্থীরা।

এদিকে গতকাল সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একইসাথে শিক্ষার্থীদের আজ দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। 

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণা প্রত্যাখ্যান করে আজ সকাল থেকেই আন্দোলন করে যাচ্ছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ভিসির অবিলম্বে পদত্যাগের দাবি করে আসছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করতে ক্যাম্পাসে অবস্থান করছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!