ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষার্থীদের ধাওয়ায় অবরুদ্ধ শাবিপ্রবি ভিসি  

শাবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫১, ১৬ জানুয়ারি ২০২২
শিক্ষার্থীদের ধাওয়ায় অবরুদ্ধ শাবিপ্রবি ভিসি  
আইআইসিটি ভবনের ৩৩৩নং কক্ষে আশ্রয় নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

বেগম সিরাজুন্নেসা হলের ছাত্রীসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ৩৩৩নং কক্ষে আশ্রয় নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

ভিসির নিরাপত্তায় পুলিশের ক্রাইসিস টিমসহ ১৫০ পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। 

রোববার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় থেকে নিজের বাসভবনে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসিকে ধাওয়া করে।

Advertisement

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের অব্যবস্থাপনা ও হল প্রভোস্টের অসদাচরণের কারণে বৃহস্পতিবার রাত ৮ টা থেকে এখন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে ঐ হলের ছাত্রীরা। আজ সকাল ৮ টা থেকে  ঐ হলের ছাত্রীসহ অন্য হল ও মেসের শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যায়।

প্রশাসনের পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ায় বিকাল ৩ টার দিকে ভিসিকে ধাওয়া করে আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রিপোর্ট করা পর্যন্ত টানটান উত্তেজনা চলছে ক্যাম্পাসে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!