ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার সেই ছাত্রীর স্বামীসহ ৪০ জ‌নের বিরু‌দ্ধে মামলা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ১৪ জানুয়ারি ২০২২
এবার সেই ছাত্রীর স্বামীসহ ৪০ জ‌নের বিরু‌দ্ধে মামলা
ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন চরআইচা গ্রামে প্রবেশ করে ইউপি সদস্য সাইদুল আলম লিটনের উপর হামলা ও ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ত‌বে এই মামলায় ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের কো‌নো শিক্ষার্থীর নাম উ‌ল্লেখ করা হয়‌নি। 

বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন ইউপি সদস্য লিটনের স্ত্রী লুৎফর নাহার কাজল।

আরো পড়ুন: ববি শিক্ষার্থীদের ‘গলার কাটা’ লিটন-জয়

Advertisement

মামলায় মঙ্গলবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী ও তার স্বামী সোহাগ হাসানকে মারধরের অভিযোগ ওঠে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল আলম লিটন ও স্থানীয় যুবক জাহিদ হোসেন জয়সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা লিটন ও জয়ের ঘর বাড়িতে ভাঙচুর চালায়। লিটনের স্ত্রীর মামলায় ওই ছাত্রীর স্বামী সোহাগ হাসানসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

আরো পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীকে মারধর: গ্রেফতার এক

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক আল ফয়সাল আগামী ১০ দিনের মধ্যে বন্দর থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আতিকুর রহমান জুয়েল।

আরো পড়ুন: নিজ ক্যাম্পাসে স্থানীয়দের হামলার শিকার ববি ছাত্রী

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, আসামী সোহাগ হাসানের নামে ঝালকাঠি ও বন্দর থানায় একাধিক অভিযোগ রয়েছে। আসামীকে কেউ অন্যায় কাজে বাধা দিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করে। মঙ্গলবার রাতে স্থানীয় যুবক জয়কে সোহাগ তার দলীয় লোকজন নিয়ে বেধরক মারধর করে। বাদীর স্বামী ইউপি সদস্য লিটন সোহাগকে বাধা দিতে গেলে আসামি সোহাগ তার হাতে থাকা লোহার রড দিয়ে লিটনের মাথায় আঘাত করে। লিটন জীবন বাঁচাতে নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সোহাগ তার দল বল নিয়ে লিটনের বসত বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতি করে। সোহাগ বাদীর আলমিরা ভেঙে নগদ দুই লাখ টাকা চুরি করে নেয়। এছাড়া ৫ ভরি স্বর্নালঙ্কারও নিয়ে যায় সে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!