ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গবিসাসের সভাপতি অনিক, সম্পাদক তানভীর

গবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২৬, ১০ ফেব্রুয়ারি ২০২২
গবিসাসের সভাপতি অনিক, সম্পাদক তানভীর
সভাপতি অনিক আহমেদ ও সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ।

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ৯ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে এতে প্রতিদিনের সংবাদের অনিক আহমেদকে সভাপতি এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের তানভীর আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে কমিটি ঘোষণা করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

গবিসাসের সভাপতি মো. রোকনুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।

Advertisement

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, অর্থ সম্পাদক এস এম নাহিদুজ্জাহান টুটুল, সাংগঠনিক সম্পাদক ধীরা ঢালী, দপ্তর সম্পাদক সুপর্ণা রহমান টুছি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বরাতুজ্জামান স্পন্দন, কার্যনির্বাহী সদস্য ইহসানুল কবির আনীন, মো. নাজমুল হাসান তানভীর, সাধারণ সদস্য মো. আখলাক-ই-রসুল ও জুয়েল মন্ডল।

নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি মো. রোকনুজ্জামান মনি ও সহ-সভাপতি মো. রকিবুল ইসলাম অয়ন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকতা ও গবিসাসের সাবেক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!