ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘প্রেমের সুষম বণ্টন চাই’—রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২২
‘প্রেমের সুষম বণ্টন চাই’—রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ঘড়ির কাঁটায় সকাল ১০টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আমতলা জড়ো হয় প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী। একটু পরেই তারা একটি মিছিল নিয়ে প্যারিস রোডে দিকে এগিয়ে যায়। তাদের ব্যানারে লেখা রয়েছে ‘প্রেম বঞ্চিত সংঘ’। সবার কন্ঠেই স্লোগান। দূরে দাঁড়িয়ে কেউ তাদের কার্যক্রম দেখে হাসি তামাশা করছে আবার কেউবা দৌড়ে গিয়ে তাদের সঙ্গে যোগ দিচ্ছে।

সোমবার ভালোবাসার দিনে এভাবেই বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিতদের একটি অংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আমতলায় সমাবেশে মিলিত হয় প্রেম বঞ্চিতরা। 

প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’। এসময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত; কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না; দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়; প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।

Advertisement

বঞ্চিতদের সাধারণ সম্পাদক ইহতাসানুল হক ইবনুর বলেন, আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একসঙ্গে একাধিক প্রেম করে, আমরা এর বিরোধী। আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় থাকায় অনেকেই হতাশায় ভুগছে। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।

মিছিলে উপস্থিত সিঙ্গেল তরুণরা বলেন, আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ করছি। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। একজন চার-পাঁচটা প্রেম করে আমরা সেটার প্রতিবাদ জানাই।

দিনব্যাপী তাদের কর্মসূচিতে আরো রয়েছে ঔষধি বৃক্ষরোপণ, গরীব অসহায় শিশুদের খাবার বিতরণ, কবিতা ও চিত্র প্রদশর্নী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!