ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববি সিঙ্গেল কমিটির আইকন সজিব ওয়াহিদ 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ববি সিঙ্গেল কমিটির আইকন সজিব ওয়াহিদ 
সজিব ওয়াহিদ রিজভী। ছবি: ডেইলি বাংলাদেশ।

বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির ২০২২-২৩ বছরের নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সজিব ওয়াহিদ রিজভীকে বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির সিঙ্গেলদের আইকন বিষয়ক সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়েছে। 

বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির নীতিমালা মেনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় তাকে পূর্বের কমিটির সভাপতি নবীর হোসেন স্বাক্ষরিত নতুন কমিটিতে এ পদ দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে কদ পাওয়ায় সিঙ্গেল কমিটির একজন দায়িত্বশীল সদস্য হিসেবে তার অভিমত জানতে চাইলে সজিব ওয়াহিদ রিজভী বলেন, আসলে সিঙ্গেল থাকার প্রয়োজন আছে। কারণ নিজেকে জানার জন্য হলেও সময় দরকার, সেজন্য একা থাকার কোনো বিকল্প নেই। যারা সিঙ্গেল আছেন তারা উদ্দেশ্যে বলি, সিঙ্গেল বা একা থাকা মানেই একাকিত্বে থাকা নয়, বরং এটাই ভালো সুযোগ যে সমাজের মিথ্যে ভালোবাসার চেয়ে নিজেকে সময় দিয়ে নিজের জন্য কিছু করা। নিজের পছন্দ অনুযায়ী কাজ করা যেখানে থাকবেনা কোনো পিছুটান।

Advertisement

প্রতিবছরের মতো এবছর বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটি ১৪ ফেব্রুয়ারী উপলক্ষে প্রেমবিরোধী নানা কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!