[ শিক্ষা ]
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ইয়াং ফ্যাসিলিটির ফর কোয়ালিটি অ্যাডুকেশন’
এ কর্মশালার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ইয়াং ফ্যাসিলিটির ফর কোয়ালিটি অ্যাডুকেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গেলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনলাইনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় রিসোর্চ পার্সন হিসেবে সংযুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জাহানুর রহমান।
.png)
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন। ২ দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালার ১ম দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের ৪২ জন এবং ২য় দিন ১৩টি বিভাগের ৩৮ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করবেন।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!