ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চতুর্থ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা গণিতে যে ভুলগুলো করে থাকে

শিক্ষাঙ্গণ ডেস্ক
প্রকাশিত: ০০:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০২২
চতুর্থ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা গণিতে যে ভুলগুলো করে থাকে
ফাইল ছবি

চতুর্থ ও পঞ্চম শ্রেণির গণিতের কিছু ছোটখাটো ভুলের কথা বলব, যা তোমরা প্রায়ই করে থাকো। এ দুই শ্রেণির শিক্ষার্থীরা গণিতে যে ভুল করে থাকে তার মধ্যে অন্যতম একটি ভুল হলো উত্তরে ভুল করা। অর্থাৎ অঙ্কের সমাধান করে যে ফল বের হয়েছে তা লেখার সময় ভুল করা।

ধরা যাক, একটি আয়তাকার জমির প্রস্থ ৪.৭৫ মিটার ও দৈর্ঘ্য ১২.৮ মিটার।

এখন জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
সমাধান : দেওয়া আছে, আয়তাকার জমির প্রস্থ ৪.৭৫ মিটার, দৈর্ঘ্য ১২.৮ মিটার।

Advertisement

আয়তাকার জমির ক্ষেত্রফল=দৈর্ঘ্য x প্রস্থ বর্গ একক=৪.৭৫ x ১২.৮ বর্গমিটার=৬০.৮ বর্গমিটার।

উত্তর : জমিটির ক্ষেত্রফল ৬০.৮ বর্গমিটার।

এখন ৬০.৮ লেখার পর বর্গমিটার না লিখে শুধু লিখলে মিটার, তাহলে উত্তর হবে ভুল।
একইভাবে কেজিকে হেক্টোগ্রামে প্রকাশ করার সময় গুণ করে পাশে হেক্টোগ্রাম লিখতে ভুলে যাও। বুঝতে পারছ এ ধরনের অঙ্কের সমাধান করার সময় বর্গমিটার লিখতে ভুলবে না। বর্গ কখন লিখবে তা জানো তো? দুটি একক যখন গুণ করা হয় তখন বর্গ একক লিখতে হয়।

আরেকটি সাধারণ ভুল হলো অঙ্কের সমাধান করার সময় বর্ণনা না লেখা। বর্ণনা লিখে সমাধান করতে হয়।

যেমন—একটি ট্রেন শহর থেকে ১১:৫০ মিনিটে ত্যাগ করে এবং ১৫:২৫ মিনিটে গন্তব্যে পৌঁছে। ট্রেনটি কত ঘণ্টা ও কত মিনিট ভ্রমণ করল?

তোমরা অনেকে সরাসরি সংখ্যা বসিয়ে সমাধান করে দাও। যেমন—১১:৫০, ১৫:৫। কিন্তু শুদ্ধভাবে অঙ্ক করতে হলে তা লিখে সমাধান করতে হবে। যেমন—

ট্রেনটি গন্তব্যে পৌঁছল=১৫:২৫-তে

ট্রেনটি শহর ত্যাগ করেছিল=১১:৫০-তে

ট্রেনটি ভ্রমণ করেছিল=৩:৩৫=৩ ঘণ্টা ৩৫ মিনিট।

উত্তর : ট্রেনটি ৩ ঘণ্টা ৩৫ মিনিট ভ্রমণ করেছিল।

আরো কিছু ভুল–

১। অঙ্ক করার সময় প্রশ্ন ঠিকভাবে পড়ে-বুঝে অঙ্কের সমাধান করা জরুরি।

২। পরীক্ষার সময় উত্তরপত্রে মার্জিন না দেওয়া আরেকটি ভুল।

৩। অনেকে উত্তর লেখার সময় প্রশ্নের সংখ্যাটা ঠিকমতো লিখতে ভুল করে ফেলো। তখন অঙ্ক ঠিকঠাক নিয়মে করলেও দেখা গেল সেটা ভুলই রয়ে যাবে। 

৪। অঙ্কের সমাধান করার সময় রাফ করতে গিয়ে তোমরা মূল অঙ্কের সঙ্গে রাফটা মিলিয়ে ফেলো, যা বাঞ্ছনীয় নয়। 

৫। জ্যামিতির সংজ্ঞা লিখতে গিয়ে দেখা যায়, তোমরা একটির সংজ্ঞা অন্যটিতে লিখে ফেলেছ। চিত্র অঙ্কনের সময়ও একই সমস্যা দেখা যায়। বিশেষ করে রম্বস, ট্রাপিজিয়াম, সামান্তরিক, ব্যাস, জ্যা অথবা ব্যাসার্ধের সংজ্ঞা এবং চিত্র অঙ্কন করতে গিয়ে এ ভুলটা অনেকেরই হয়।

এবার অনুশীলনী ২ থেকে ৩টি অঙ্ক দিলাম তোমাদের অনুশীলনের জন্য।

১। তোমার বন্ধু আব্দুল্লাহর পরিবারে প্রতিদিন ৭৫০ গ্রাম চাল লাগে। তাদের ঘরে মোট ১২৭ কেজি চাল আছে। তাদের পরিবারে এই চাল কততম দিনে শেষ হবে? (উত্তর ক্রমবাচক সংখ্যায়)

২। একটি ডায়েরি তৈরি করতে মোট ২৩৫ তা কাগজ লাগে। ৯৫,৮০০ তা কাগজ দিয়ে কয়টি ডায়েরি তৈরি করা যাবে? ৩। একটি বক্সে ৩৩৫টি করে কলম আছে। ৬৫,৮৬৯টি কলম রাখার জন্য কয়টি বক্স লাগবে?

ডেইলি-বাংলাদেশ/AS/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!