বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামানের আদেশক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের (২০২১ শিক্ষাবর্ষ ব্যতীত) সশরীরে শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২২ হতে শুরু হবে। তবে ২০২১ শিক্ষাবর্ষের সশরীরে শ্রেণি কার্যক্রম আগামী ৬ মার্চ হতে শুরু হবে। সব শিক্ষাবর্ষের জন্য প্রয়োজনে তত্ত্বীয় ক্লাস অনলাইনে নেয়া যাবে।
.png)
আরো পড়ুন>>> বৃত্তির টাকা পেতে হাবিপ্রবি শিক্ষার্থীদের ভোগান্তি
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, জিমনেসিয়াম এবং টিএসসি ২২ ফেব্রুয়ারি হতে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সব অফিস কার্যক্রম সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত শতভাগ জনবল নিয়ে স্বাভাবিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে।
উল্লেখ্য, নবাগত শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীদের র্যাগিং থেকে মুক্ত রাখতে বিশ্ববিদ্যালয়ের ‘এন্টি-র্যাগিং নীতিমালা-২০২১’ কার্যকর করা হবে।