মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস ও অফিসসমূহ আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথারীতি চালু থাকবে। সেই সঙ্গে অফিসসমূহ পূর্বের ন্যায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
.png)
প্রসঙ্গত, এর আগে গত ২১ জানুয়ারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে৷ সেদিন জরুরি এক সভায় সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে স্ব স্ব বিভাগকে অনলাইনে ক্লাস কার্যক্রম চালিয়ে যাওয়া নির্দেশনা দেয়া হয়।
পরবর্তীতে গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সশরীর শ্রেণিকক্ষে পাঠদান ৭ থেকে বাড়িয়ে ২১ ফ্রেরুয়ারি বন্ধ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।