ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে চিরকুমার সভার বিক্ষোভ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২
রাবিতে চিরকুমার সভার বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয় চিরকুমার সভার একাংশ

‘একটা একটা কাপল ধর, ধইরা ধইরা সিংগেল কর; সুখে থাকতে যদি চান, চিরকুমার হইয়া যান; মন বড় না ধন বড়!! চিরকুমারদের মন বড়; ইবলিস সিনেট তুঁতবাগান, চিরকুমারদের জয়োগান’- এমন সব স্লোগানে ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিরকুমার সভার সদস্যরা।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে মিছিল শুরু করে। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পূর্বের জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে চিরকুমার সভার সভাপতি মিলন মাহমুদ বলেন, চিরকুমারত্ব একটি মহান ব্রত, যা আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক দর্শনের সঙ্গে পালনীয়। এটি কোনোভাবেই দৈহিক ও বাহ্যিক বিষয়াবলির মত হালকা কোনো বিষয় নয়। একজন কুমার হিসেবে এই মহান ব্রত পালন করতে গিয়ে রাষ্ট্রের প্রয়োজনে, বৃহত্তর সমাজব্যবস্থার কল্যাণে, মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অদূর ভবিষ্যতে একজন চিরকুমারকে এই বাহ্যিক কুমারত্ব জলাঞ্জলি দিলেও দিতে হতে পারে।

Advertisement

তিনি আরো বলেন, আমাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রজন্মকে সম্পর্কের নামে অবৈধ কার্যকলাপ ও নোংরামি থেকে সচেতন করা।

আরো পড়ুন>>> ‘প্রেমের সুষম বণ্টন চাই’—রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ

এর আগে গতকাল রোববার চিরকুমার সভা এক বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ গঠন করে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলন মাহমুদ এবং সাধারণ সম্পাদক তাহসিন সজিব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এ.বি রাকিব ও পারভেজ মোশাররফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল আলম ও আহসান মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মুন, সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ ও সোহেল রানা, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, কামনা-বাসনা দমন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, উপ-কামনা বাসনা দমন বিষয়ক সম্পাদক রাকিব হাসান, নারী কল্যাণ বিষয়ক সম্পাদক নাসিম হোসেন, উপ- নারী কল্যাণ বিষয়ক সম্পাদক মোদাব্বির হোসেন, আইন বিষয়ক সম্পাদক আসিফ রহমান, পশ্চিম পাড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপ-পশ্চিম পাড়া বিষয়ক সম্পাদক ইউনূস আলী, ইবলিশ চত্ত্বর বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, উপ-ইবলিশ চত্বর বিষয়ক সম্পাদক আবদুল্লা আল ইমন, চরিত্রহনন রক্ষা বিষয়ক সম্পাদক সভাপতির অস্থায়ী দায়িত্ব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!