ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে মহাসড়ক অবরোধ 

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২২
রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে মহাসড়ক অবরোধ 
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করে। পরে বেলা ১২টার দিকে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা সুযোগ দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে এইচএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা।

বুধবারে (৯ ফেব্রুয়ারি) সকালে প্রথমে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করে। পরে বেলা ১২টার দিকে মহাসড়ক অবরোধ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা) তারা সেখানেই অবস্থান করছেন।

মহাসড়ক অবরোধের ফলে রাস্তার দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পায়ে হেঁটে মানুষদের শহরে যেতে দেখা যায়। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

Advertisement

ভর্তিচ্ছু শিক্ষার্থী সংগ্রাম খান বলেন, দ্বিতীয়বার তো দূরের কথা আমাদের ভালো ফলাফল থাকা সত্বেও প্রথমবারেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। ভর্তি পরিক্ষার আগেই প্রাথমিক বাছাইয়ে ভর্তিইচ্ছু অর্ধেকেরও বেশি শিক্ষার্থী বাদ দেওয়া হয়। আমাদের দাবি প্রহসন মূলক সিলেকশন পদ্ধতি বাতিল করা হোক। সেই সঙ্গে দ্বিতীয়বার ভর্তি পরীখ্ষায় বসার সুযোগ দেয়া হোক।

আরেক ভর্তিচ্ছু বলেন, রাবিতে ২০১৮ সাল থেকে সেকেন্ড টাইম পরীক্ষা বন্ধ করা হয়। শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি থাকা সত্বেও সিলেকশন নিয়মের কারণে ভর্তি পরীক্ষা দিতে পারিনা। সিলেকশন সিস্টেমের কারণে অনেক সত্যিকারের মেধাবী প্রথমেই বাদ পড়ে যায়। আমরা চাই আবার সেকেন্ড টাইম চালু হোক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!