সম্প্রতি প্রকাশিত স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক ওয়েবমেট্রিক্সের ১৯তম সংস্কারে এ তথ্য জানানো হয়েছে।
এই র্যাংকিং তৈরিতে ওয়েবমেট্রিক্স প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে থাকে।
.png)
তালিকায় থাকা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়গুলো হলো- দেশের শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নাম। দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৬৬৮), তৃতীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৮১৫), চতুর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২০৫৬), ষষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৪১৬), সপ্তম ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৪২৭), অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৬৫৯), নবম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৭৬২) ও দশম ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র্যাংকিং ২৯০২) রয়েছে।
এদিকে শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও পাঁচটি সরকারি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
তালিকার ৫১তম স্থানে ঢাকা মেডিকেল কলেজ (বিশ্ব র্যাংকিং ৬৬৮০), ৭১তম স্থানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (বিশ্ব র্যাংকিং ১০৬৫১), ৭৫ তম স্থানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (বিশ্ব র্যাংকিং ১১৬৯৩), ৭৮তম স্থানে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১২২৫৭), ৮০তম স্থানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (বিশ্ব র্যাংকিং ১৩০৫৮), ৮২ তম স্থানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (বিশ্ব র্যাংকিং ১৪২৯০), ৯১ তম স্থানে রাজশাহী মেডিকেল কলেজ (বিশ্ব র্যাংকিং ১৫৫৩০)।
ওয়েবমেট্রিক্সে জানুয়ারি ২০২২ সংস্করণে প্রকাশিত তথ্য মতে, বিশ্বসেরা তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় ম্যাচাচুচেস্ট ইনস্টিটিউট অব টেকনোলজি, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড।
এছাড়া তালিকার শীর্ষ দশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান, সপ্তম স্থানে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, অষ্টম স্থানে কর্নেল ইউনিভার্সিটি, নবম ও দশম অবস্থানে আছে কলম্বিয়া ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র ও জনস হকিনস ইউনিভার্সিটি।
প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকে।