বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। এর আগে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মিনহাজুল ইসলাম।
.png)
সহসভাপতি পদে দৈনিক সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমাদ সালমান সাকিব ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি এইচএম নাজমুল হুদা।
সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের প্রতিনিধি রায়হান উদ্দিন ও একুশে টিভি অনলাইনের প্রতিনিধি জুবাইর উদ্দিন।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহবুব এ রহমান ও সময় টিভি অনলাইনের প্রতিনিধি ইফতেখারুল ইসলাম।
এদিকে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের প্রতিনিধি রুমান হাফিজ। দফতর ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু। কার্যনির্বাহী সদস্য পদে বাংলানিউজের প্রতিনিধি মোহাম্মদ আজহার।
চবিসাসের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এছাড়াও নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এসএএম জিয়াউল ইসলাম।
২০ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন।