শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামের নেতৃত্বে স্নেক রেস্কিউ টিম।
বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের স্থানীয় বাসিন্দা সাইফুল সুমন জানান, আজ সকাল ১১ টার দিকে আমার বাসায় পাশে সাপটা দেখলাম অন্য একটা বড় দাড়াইশ সাপকে গিলে খাচ্ছে। তখন খবর দেই নিরাপত্তা দফতরে। টানা দুই ঘণ্টা চেষ্টা করে সাপটি ধরা হয়।
.png)
এ বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ভেনম রিসার্চ সেন্টারের গবেষক আব্দুল ওয়াহেদ পিলু বলেন, এ প্রজাতির সাপ বিলুপ্ত প্রায় এবং বিষাক্ত। সাপটিকে উদ্ধার করে চমেক ভেনম রিসার্চ নিয়ে যাওয়া হয়েছে। চবির জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
এর আগে গত ২৮ ডিসেম্বর প্রায় ১২ ফুট লম্বা অজগর সাপ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টার থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অদূরে জঙ্গলে সাপটি ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দুইমাসে বেড়েছে সাপের উপদ্রব। আবাসিক হলের কক্ষে, দরজার সামনে, রাস্তা-ঘাটে দেখা মিলছে সাপের। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সাপের অভয়ারণ্যও বলা যেতে পারে। অনেকদিন পর ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হয়েছে, শিক্ষার্থীদের চলাফেরা বেড়েছে। তাই সাপের দেখা বেশি মিলছে।