চবিতে আর ফিরবে না বেলায়েত
হার্ট অ্যাটাকে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেলায়েত হোসেন নামে একজন শিক্ষার্থী। তিনি অর্থনীতি বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের রিপোর্টের বরাত দিয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভোর পাঁচটার দিকে বেলায়েত মারা যান। হাসপাতলের ইনফরমেশন কপি থেকে জানা যায়, তার হার্ট অ্যাটাক (cardio respiratory failure) হয়েছিল।’
.png)
বেলায়েতের বন্ধু জাকারিয়া মোহাম্মদ বলেন,অসুস্থ হয়ে পড়লে ভোর ৪টার দিকে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাই। পরে তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ভোর ৬টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ অবস্থায় নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বেলায়েতের গ্রামের বাড়ি রংপুর জেলায় মিঠা পুকুর উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুই নাম্বার গেইট এলাকার একটি কটেজে থাকতেন। তার মৃত্যুতে শোক বিরাজ করছে চবি শিক্ষার্থীদের মাঝে।