জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
এ বিষয়ে হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা বলেন, শিশুটির শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
আরো পড়ুন: বোনকে অপহরণের পর ধর্ষণ, ভাইয়ের ৪৪ বছর কারাদণ্ড
ভুক্তভোগী কিশোরের বাবা জানান, সাত হাজার টাকা চুরির অভিযোগে পলাশ তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে বিবস্ত্র করে গাছের ডাল দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত পলাশ বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে একটু শাসন করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে নির্যাতিত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।