[ শিক্ষা ]
ববিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সববর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে পুনরায় শুরু হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। অফিসসমূহও ২২ ফেব্রুয়ারি থেকে যথারীতি ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
.png)
করোনা সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে যাওয়ায় জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর আবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চলমান ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। এ সময় অনলাইন ক্লাস চালু ছিল।
তবে সশরীরে ক্লাস না হলেও পরীক্ষাগুলো সশরীরে নিয়েছে বিভাগুলো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অফিস খোলা আছে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!