ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০২২
পাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ক্লাস শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও স্কলারশিপ শাখার উপ-রেজিস্ট্রার মো. আবদুল মজিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপ্রজানতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সশরীরের শ্রেণীকক্ষে ক্লাস অনুষ্ঠিত হবে। 

Advertisement

তবে যেসকল শিক্ষার্থী শুধু মাত্র করোনাভাইরাসের দুই (০২) ডোজ টিকা নিয়েছে তারাই কেবল শ্রেণিকক্ষে সশরীরের ক্লাসে উপস্থিত থাকতে পারবে। যারা এখনো করোনাভাইরাসের দুই (০২) ডোজ টিকা নেয়নি তারা আপাতত অনলাইন ক্লাসে যুক্ত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও স্কলারশিপ শাখার উপ-রেজিস্ট্রার মো. আবদুল মজিদ ডেইলি বাংলাদেশকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিপার্টমেন্টগুলোতে বিজ্ঞপ্তটি আমরা পৌঁছে দিয়েছি। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাসগুলো সশরীরে শুরু হলেও সেখানে কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে। বিশ্ববিদ্যায়ের অধিকাংশ শিক্ষার্থীদেরই দুই (০২) টিকা নেওয়া হয়ে গেছে। আশা করি সশরীরের পাঠাদান নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন সমস্যা হবে না।

শিক্ষার্থীরা দুই ডোজ টিকা নিয়েছে কিনা সেটা কীভাবে বুঝবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীরা দুই ডোজ টিকা নিয়েছে কিনা সেটা সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানরা খোঁজ নিবেন এবং উনারা এই বিষয়ে শিক্ষার্থীদের টিকার খোঁজ খবর নিয়েই সশরীরের পাঠদান শুরু করবেন। কোন শিক্ষার্থী দুই (০২) ডোজ টিকা এখন পর্যন্ত না নিয়ে থাকলে কিংবা টিকা নিতে সমস্যা হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দফতরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিলে ঐ শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দফতর টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দফতর থেকে এই বিষয়টি সকলকে জানানো হয়েছে। আশা করছি বিভাগ থেকে কিংবা শিক্ষার্থীরা ছাত্র উপদেষ্টা দফতরের সাথে যোগাযোগ করলে ছাত্র উপদেষ্টা দফতর থেকে টিকার দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!