ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে প্রথমবর্ষের ক্লাস ২২ ফেব্রুয়ারি শুরু

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২২
চবিতে প্রথমবর্ষের ক্লাস ২২ ফেব্রুয়ারি শুরু
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ক্লাস শুরু হবে ২২ ফেব্রুয়ারি। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গত ৩১ জানুয়ারি প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি (Core Committee) এর ৩০তম সভার সিদ্ধান্তক্রমে সকল বিভাগ/ইনস্টিটিউটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্লাস শুরুর তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ (মঙ্গলবার) নির্ধারণ করা হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, চবিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য আবেদন করেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পাঁচটি ধাপে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!