ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবিতে উপবৃত্তি পাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২২
জবিতে উপবৃত্তি পাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতীয় (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে। উপবৃত্তির জন্য আগামী ৬ মার্চের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে জমা দিতে হবে। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ অর্থ বছরে সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতীয় (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে আবেদন আহবান করা যাচ্ছে। 

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ফরমে উল্লেখিত শর্তাবলী সঠিকভাবে পূরণ এবং প্রয়োজনীয় সকল কাগজপত্রাদি বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত করে ১৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চের মধ্যে রেজিস্ট্রার দফতরে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখের মধ্যে ত্রুটিমুক্ত নির্ধারিত আবেদন ফরম প্রদানে ব্যার্থ হলে মাউশি কর্তৃক অর্থ প্রাপ্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় কোন দায়ভার বহন করবে না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!