ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে তিন দিনব্যাপী বইমেলা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২২
রাবিতে তিন দিনব্যাপী বইমেলা
রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে মেলার উদ্বোধন করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক জুলফিকার মাতিন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২২’ শীর্ষক মেলাটির আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)।

রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে মেলার উদ্বোধন করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক জুলফিকার মাতিন। মেলাটি চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

অধ্যাপক জুলফিকার মাতিন বলেন, আমরা যেমন বিজ্ঞান থেকে সাহিত্যকে আলাদা করতে পারিনা, তেমনই সাহিত্য থেকে বিজ্ঞানকেও আলাদা করতে পারিনা। সাহিত্য আমাদের চেতনার সঙ্গে যুক্ত, আর বিজ্ঞান যুক্ত আমাদের জীবনযাপনের সঙ্গে। মানুষ চিন্তাশীল জীব। চিন্তার উন্মেষের ভিতর দিয়েই আমাদের সমাজ এগিয়ে চলছে। আর এই চিন্তা প্রকাশের অন্যতম মাধ্যম হলো গ্রন্থ বা বই।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, রসায়ন বিভাগের অধ্যাপক মো. তারিকুল ইসলাম, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আবু রেজা প্রমুখ।

ক্লাবের সভাপতি মো. ইসতেহার আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবিদ হাসান। এই বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলায় মোট ৫টি স্টল রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!