ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবিতে সপ্তম ধাপের ভর্তি আগামী সোমবার 

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২২
শাবিপ্রবিতে সপ্তম ধাপের ভর্তি আগামী সোমবার 
শাবিপ্রবির `এ` বিল্ডিংয়ে ডোপ টেস্টের মাধ্যমে ষষ্ঠ ধাপের ভর্তি নেওয়া সম্পন্ন হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের সপ্তম ধাপের ভর্তি শুরু হবে আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি)।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ-১’ ইউনিটে ৬৬৫৬-৭০৫৫ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। অপরদিকে, বেলা ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে ১৭২১-১৮২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ৯৬৪-১০১৩ পর্যন্ত ও মানবিক বিভাগের ১৭২৫-১৭৭৪ পর্যন্ত র্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

Advertisement

এছাড়া দুপুর ১টায় উভয় ইউনিটের কোটায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা জানতে পারবে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি করানো হয়। পরে ১৭ ও ১৮ জানুয়ারি দ্বিতীয় ধাপে ভর্তি করানো হয়। ২৫ ও ২৬ জানুয়ারি তৃতীয় ধাপের ভর্তির সময়সূচি নির্ধারণ করা হলেও বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি খারাপ হওয়ায় ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে ৭ ও ৮ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ভর্তি অনুষ্ঠিত হয় এবং চতুর্থ ধাপের ভর্তি অনুষ্ঠিত হয় ১৩ ও ১৪ ফেব্রুয়ারি। পঞ্চম ধাপের ভর্তি ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ, ২৮৬ টি আসন ফাঁকা নিয়ে ষষ্ঠ ধাপের ভর্তি নিলেও আসন পূর্ণ না হওয়ায় আবার সপ্তম ধাপের ভর্তির জন্য শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!