ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গা: কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২২
বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গা: কুবি উপাচার্য
প্রতিটি বিভাগে নবীনবরণ অনুষ্ঠান পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সম্পর্ক ভিন্ন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গবেষণা হয়। তোমাদের এই নতুন জার্নি শুভ হোক। 

রোববার (২৭ ফেব্রুয়ারি) নৃবিজ্ঞান বিভাগের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশের মধ্যে পূর্বাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগ হয়েছে নতুন একটি ব্যাচ। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ক্লাস শুরু হয়েছে। ক্যাম্পাস নতুন অতিথিদের বরণ করে নেয় বিভাগগুলো। নতুন ব্যাচের আগমণ উপলক্ষে উৎসবমুখর ছিলো পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো আলাদা আলাদা নবীনবরণের উদ্যোগ নেয়। প্রতিটি বিভাগের করিডোর, ক্লাসরুম ফুল-বেলুনে সাজানো হয়। বিভাগের এমন আয়োজনে খুশি নবীন শিক্ষার্থীরাও।

Advertisement

এদিকে প্রতিটি বিভাগে নবীনবরণ অনুষ্ঠান পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। 

এ সময় তিনি নবীনদের ফুল দিয়ে বরণ করেন। প্রতিটি বিভাগে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনা দেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রথমদিন শিক্ষার্থীদের কাছে সবসময় আনন্দের ও রোমাঞ্চকর। সকাল থেকে লালমাটির সবুজ ক্যাম্পাসে আসতে শুরু করে নবীন শিক্ষার্থীরা। 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাবনিন হোসেন তানহা। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে সত্যিই অনেক বেশি আনন্দিত। ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিলো একদিন বিশ্ববিদ্যালয়ে পড়বো। কুবিতে চান্স পাওয়ার মাধ্যমে আমার দীর্ঘদিনের সেই স্বপ্নপূরণ হয়েছে। চান্স পাওয়ার পরই প্রথমদিনের ক্লাসের জন্য অধীর আগ্রহে ছিলাম। এদিকে সময় যেন কাটছিলো না। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। 

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নুরে আলম বলেন, আজ ছিলো আমার জীবনের বিশেষ একটি দিন। যখন কুবির মেইন গেট দিয়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছিলাম তখন মনে হলো এক উষ্ণ বাতাস আমায় ক্যাম্পাসে স্বাগতম জানাল। এ যেন এক যুদ্ধ জয়ের পরে বিজয়ের আনন্দ। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হলেও প্রায় ৮৬ টি আসন শূন্য রয়েছে। তবে আগামী ৩০ মার্চ পর্যন্ত সিট ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের। নবীন এই ব্যাচটি হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!