ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির নবম মেধাতালিকা প্রকাশ

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির নবম মেধাতালিকা প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য নবম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। নবম মেধাতালিকায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে ফাঁকা থাকা মোট ২৯৫টি আসনের বিপরীতে মনোনীত বিষয় পেয়েছে শিক্ষার্থীরা। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নবম মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা যায়, নবম মেধাতালিকায় বিজ্ঞান (এ) ইউনিটে ২২৪ জন, মানবিক (বি) ইউনিটে ৩৭ জন এবং বাণিজ্য (সি) ইউনিটে ৩৪ জন শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছে। একইসঙ্গে বিজ্ঞান (এ), মানবিক (বি) ও বাণিজ্য (সি) ইউনিটে নবম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। 

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩টি ইউনিটে মোট আসন সংখ্যা ২,৭৬৫টি। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে দশম মেধাতালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা নগদ, রকেট কিংবা শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবেন। ভর্তির যাবতীয় বিষয়াবলি http://admission.jnu.ac.bd/adn2021/ এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!