ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রথমবারের মতো হলে উঠবে জবির ছাত্রীরা, ১২শ’ জনের তালিকা প্রকাশ

জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৩:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০২২
প্রথমবারের মতো হলে উঠবে জবির ছাত্রীরা, ১২শ’ জনের তালিকা প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র আবাসিক হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রথমবারের মতো উঠতে যাচ্ছেন ছাত্রীরা। হলে আসন পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের ১২শ’ ছাত্রী।

বৃহস্পতিবার রাতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তালিকাটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিকতা লাভের জন্য ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে সিট বরাদ্দের তালিকা প্রকাশ করা হলো। হলে সিট প্রাপ্ত ছাত্রীদের কাগজপত্র (আবেদন ফর্ম, নগদ কিংবা রকেট অথবা শিউরক্যাশের মাধ্যমে ৫ হাজার ২৬৫ টাকা পরিশোধকৃত জমার রশিদ, হলে বসবাসের শর্তাবলীর অভিভাবক ও ছাত্রীর স্বাক্ষরিত কপি, অঙ্গিকারনামা ও  পাসপোর্ট সাইজ ছবি) আগামী ০২ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে হলের হাউজ টিউটরের নিকট জমা দিতে হবে।

আরো পড়ুন> জবিতে ‘মেয়াদোত্তীর্ণ’ বলে কোনো শব্দ নেই, প্রমাণ ৪ দাফতরিক প্রধান

Advertisement

সার্বিক বিষয়ে হল প্রভোস্ট ড. শামিমা বেগম বলেন, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় ছাত্রীরা হলে উঠবে। আমরা ১২শ জনের তালিকা প্রকাশ করেছি। আগামী ১৭ মার্চ এক ঝমকালো আয়োজনের মাধ্যমে আমরা ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে হলে উঠাবো। আমি বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা চাই।

প্রসঙ্গত, গত বছরের পহেলা অক্টোবর বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দের জন্য  ছাত্রীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইনে আবেদন চলে ১৫ অক্টোবর পর্যন্ত। ১৬তলা বিশিষ্ট এই হলটির ১৫৬টি কক্ষে ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। হলের নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যান্টিন ও ডাইনিং।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!