ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবি ফেনী জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি

জবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৮, ৭ মার্চ ২০২২
জবি ফেনী জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি
ফাইল ছবি

‘একই সুতোয় বাঁধা মোরা, একই ছায়াতলে; ভাইয়ের পাশে থাকবে ভাই, পূর্ণ মনোবলে’- এই স্লোগানকে সামনে রেখে আগামী এক বছরের জন্য ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগ ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী রাউফুন আলম মজুমদার সাবাব। 

সোমবার দুপুরে উপদেষ্টাদের সমর্থিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

Advertisement

অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে একরামুল হক এরফান, শেখ মো. শাহাদাত হোসেন অনু, যায়েদ বিন ফারুক, আহনাফ তাহমিদ ফাইয়াজ এবং অর্থ সম্পাদক পদে ফয়জুর রহমান হৃদয়কে মনোনিত করা হয়েছে।

কমিটির নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ বলেন, ফেনী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এ সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করবো।

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবাব বলেন, ফেনী জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় কাজ করবো। আমরা ফেনীর শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!