ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আইইউটিতে ভর্তি পরীক্ষার আবেদন ২১ মার্চ শুরু

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ৯ মার্চ ২০২২
আইইউটিতে ভর্তি পরীক্ষার আবেদন ২১ মার্চ শুরু
গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।

গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২১ মার্চ। ২০২০ ও ২০২১ সালে এইচএসসি ও ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ২৭ ও ২৮ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.iutoic-dhaka.edu/)। 

বুধবার (৯ মার্চ) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

Advertisement

স্নাতক ছাড়াও স্নাতকোত্তর ও পিএইডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন শুরু হবে। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। 

স্নাতক ছাড়াও স্নাতকোত্তর ও পিএইডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!