ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আর্মড ফোর্সেসসহ পাঁচ আর্মি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ৮ এপ্রিল

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৪, ২ মার্চ ২০২২
আর্মড ফোর্সেসসহ পাঁচ আর্মি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ৮ এপ্রিল
ছবি: সংগৃহীত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১২ মার্চ বিকাল ৪টা পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে ৪ এপ্রিল থেকে। আর ৮ এপ্রিল সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-১০ থাকতে হবে। ২০১৮ ও ২০১৯ সালে এসএসসি এবং ২০২০ ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার পর নির্বাচিত প্রার্থীদের কোনো তথ্য অসত্য হলে তার আবেদন বাতিল করা হবে। বিদেশী এবং ও/এ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সমতাকরণ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

শারীরিক যোগ্যতাঃ

ক: এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরি প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবেঃ
(১) উচ্চতা (ন্যূনতম): পুরুষ- ১.৬৩ মি. (৫ ফুট ৪ ইঞ্চি) মহিলা -১.৫৭ মি. (৫ ফুট ২ ইঞ্চি)
(২) ওজন* (ন্যূনতম): পুরুষ- ৪৫.৪৫ কেজি (১০০ পাউন্ড) মহিলা- ৪০.৯০ কেজি (৯০ পাউন্ড)
* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে
(৩) বুকের মাপ (ন্যূনতম): পুরুষ- স্বাভাবিক- ০.৭৬ মি. (৩০ ইঞ্চি) মহিলা- স্বাভাবিক- ০.৭১ মি. (২৮ ইঞ্চি) 
সম্প্রসারিত- ০.৮১ মি. (৩২ ইঞ্চি) সম্প্রসারিত- ০.৭৬ সে.মি. (৩০ ইঞ্চি)
(৪) দৃষ্টি শক্তি: প্রতিটি চোখের ক্ষীণদৃষ্টি ও দূরদৃষ্টি ২.৫ ডায়প্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডায়প্টার এর বেশি হলে গ্রহণযোগ্য 
হবে না। Colour Blindness (বর্ণান্ধতা) গ্রহণযোগ্য হবে না।
(৫) শ্রবণ শক্তি: গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকতে হবে।
 
খ। এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরি ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ক্যাডেট এর ক্ষেত্রে মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে।

০৬. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে:

এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ- এর ১৫ গুন= ৭৫ নম্বর (সর্বোচ্চ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুন= ১২৫ নম্বর (সর্বোচ্চ) মোট নম্বর = ৩০০ MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা = ১০০ নম্বর।
০৭. লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: পদার্থবিজ্ঞান = ৩০, রসায়ন = ৩০, জীববিজ্ঞান = ৩০, ইংরেজি = ০৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি) = ০৫ (সিলেবাস: এইচএসসি/সমমান)।
০৮. লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে এবং লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় ৪০ এর কম নম্বর প্রাপ্ত পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবেন।

উল্লেখ্য, শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভূক্ত করা হবে। 

আরো বিস্তারিত জানতে ক্লিক করুন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!