ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এসএসসি ও এইচএসসির পরীক্ষা হবে মূল বিষয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩১, ১ মার্চ ২০২২
এসএসসি ও এইচএসসির পরীক্ষা হবে মূল বিষয়ে
ছবি: সংগৃহীত

সবসময় এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি আর এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হলেও করোনা যেনো সবকিছু বদলে দিয়েছে। পরীক্ষার কারিকুলামেও বদলের হাওয়া লেগেছে। আগের নিয়মের পরীক্ষায় নতুন নিয়ম এসেছে। দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এসব কিছুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এবছরও নেয়া হবে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা। বাংলা ইংরেজি, গণিতসহ প্রায়সকল মূল বিষয়ে পরীক্ষা নেয়া হবে। তবে ধর্ম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করার হবে।

এছাড়া এসএসসির পরীক্ষা হবে মোট দুই ঘণ্টার মধ্যে নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তরে সময় পাবে ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট।
 
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ‘জরুরি বিজ্ঞপ্তি’ দিয়ে পরীক্ষার সম্ভাব্য তারিখ, ফরম পূরণ, প্রস্তুতিমূলক পরীক্ষার তারিখসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষাসংক্রান্ত আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি পরীক্ষার ফরম পুরণ শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১৩ এপ্রিল। এবং টেস্ট পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে।

করোনা মহামারির কারণে গতবছর এসএসসি হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়।

করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশ করা হয়।

দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এসএসসিতে ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩.৫৮ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৮২.৮৭ শতাংশ।

২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় রোববার (১৩ ফেব্রুয়ারি)।

এবারের প্রকাশিত ফলাফলে এইচএসসি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। মোট জিপিএ-৫: পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০। জিপিএ-৫: ৫৯,২৩৩ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯। জিপিএ-৫: ৩২,৮০০ জন। বরিশাল বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭৬ । জিপিএ-৫ : ৯,৯৭১ জন। 

কুমিল্লা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৪৯। জিপিএ-৫ : ১৪,১৫৩ জন। দিনাজপুর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৪৩ । জিপিএ-৫ : ১৫,৩৪৯ জন। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৮৯ দশমিক ৪৯ । জিপিএ-৫ : ১৩,৭২০ জন।

সিলেট বোর্ডের পাসের হার ৯৪ দশমিক ৮০ । জিপিএ-৫ : ৪,৭৩১ জন। যশোর বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ১১ । জিপিএ-৫ : ২০,৮৭৮ জন। ময়মনসিং বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭১। জিপিএ-৫ : ৭,৬৮৭ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ : ৪,৮৭২ জন। এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ : ৫, ৭৭৫ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!