রাবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে আবিদ-লতিফ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ৮ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আবিদ হাসানকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগে শিক্ষার্থী আবদুল লতিফকে সাধারণ সম্পাদক করে এই কমিটি দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান এই কমিটি ঘোষণা করেন।
নব-গঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আসাদুল ইসলাম ও রুহুল আমিন রুমি,
যুগ্ম সাধারণ সম্পাদক কারিমা খাতুন ও উমায়ের ইসলাম খান, কোষাধ্যক্ষ মাসুদ, সাংগঠনিক সম্পাদক নাজনীন আরা নিশু। এছাড়াও স্থায়ী কমিটির নতুন সদস্য পদ পান মাহদী হাসান। আজীবন সদস্য ইসরাত জাহান খান চৌধুরী ইশিতা এবং সৌরভ পাল।
.png)
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ অবায়দুর রহমান প্রামানিক।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য, আজীবন সদস্য এবং ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি ইসতেহার আলী।