ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মাহাবুল-রনি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ১৯ মার্চ ২০২২
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মাহাবুল-রনি
সভাপতি মাহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ রনি

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২২ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাম্প্রতিক দেশকালের রাজশাহী প্রতিনিধি ও দৈনিক সোনার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুল ইসলাম সভাপতি এবং ঢাকা মেইল’র রাজশাহী প্রতিনিধি ও দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাঈদ রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ মার্চ) সকালে সংগঠনটির কার্যালয়ে বিদায়ী সভাপতি এম ওবাইদুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুত বার্ষিক সাধারণ সভায় শেষে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মেহেদী হাসান (দৈনিক শেয়ার বিজ ও এগ্রিকেয়ার ২৪ ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দিরা ঘোষ (বরেন্দ্র এক্সপ্রেস), সাংগঠনিক সম্পাদক হাসনাত হাকিম (নবরুপ টিভি), অর্থ সম্পাদক বদরুদ্দোজা (রাজশাহী পোস্ট), দফতর সম্পাদক সেহের আলী দূর্জয় (দ্যা ডেইলি ক্যাম্পাস), প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আফসানা মিমি (নবরুপ টিভি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজিবুল হৃদয় (বিজয় বাংলাদেশ)।

Advertisement

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রিবিকা বালা ও সুজন আলী। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিদায়ী সভাপতি এম ওবাইদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!