এতে সিএফই চতুর্থবর্ষের শিক্ষার্থী ও বাংলা ট্রিবিউন ক্যাম্পাস প্রতিনিধি মাহমুদুল হাসান সোহেলকে সভাপতি হয়েছেন। আইপিই তৃতীয়বর্ষের শিক্ষার্থী ও বিডি ভয়েস ডুয়েট প্রতিনিধি আইয়ুব আলী সাধারণ সম্পাদক হয়েছেন।
রোববার (৬ মার্চ) সন্ধ্যায় এক অনলাইন প্ল্যাটফর্মে কার্যনির্বাহী সভায় ডুয়েট ছাত্রকল্যাণ পরিচালক ও ডুয়েট সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও নির্বাচন সমন্বয়ক রিয়াদ আহমেদ।
.png)
এতে বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আল মাহমুদ রাজ।
নতুন কমিটি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে সভাপতি মাহমুদুল হাসান সোহেল বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডুয়েট সাংবাদিক সমিতির মাধ্যমে ডুয়েটের দেশ বিদেশের অর্জনগুলো তুলে ধরতে চাই। ডুয়েট সাংবাদিক সমিতির নতুন কমিটির অনুমোদন দেওয়ায় আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।
এদিকে নতুন কমিটি কে শুভেচ্ছা জানিয়ে ছাত্রকল্যাণ পরিচালক শুভেচ্ছা বার্তা প্রদান করেন।