শনিবার (৫ মার্চ) বেলা দশটায় শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামের সামনে আকাশে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ডুয়েট সিএসই ২০তম ব্যাচের বরণ ও ১৭তম ব্যাচের বিদায় উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান।
এতে অতিথি উপস্থিত ছিলেন বিভাগের প্রবীণ অধ্যাপক ও আইআইসিটি চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল কাশেম, প্রফেসর ড. মমতাজ বেগমসহ বিভাগের অন্যান্য শিক্ষক কর্মকর্তারা।
.png)
উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী নবীন-প্রবীন ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের সমন্বয়ে গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের হল ও পুরাতন একাডেমিক ভবন প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
উক্ত নবীনবরণ ও প্রবীণ বিদায় উপলক্ষে শনিবার বিকেল তিনটা থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সিএসই ২০তম ব্যাচের বরণ ও ১৭তম ব্যাচের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সর্বশেষ সন্ধ্যা সাতটা থেকে সিএসই কালচারাল নাইট অনুষ্ঠিত হয়।