[ শিক্ষা ]
চুয়েটে এমআইই বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে ‘১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ‘১৯ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে এমআইই বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এমআইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং সিনকস টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নাসিক আক্কাস।
.png)
অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন এমআইই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আবদুর রহমান। পরে বিভাগে ‘কম্পিউটার ইনটেগ্রেটেড ম্যানুফেকচারিং’ (সিআইএম) ল্যাব এবং ‘ইন্টারনেট অব থিংস’ (আইওটি) ল্যাবের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!