ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ঢাবি শিক্ষার্থী হত্যা: স্বামী ইফতেখার তৃতীয় দফায় রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫০, ২২ ডিসেম্বর ২০২১
ঢাবি শিক্ষার্থী হত্যা: স্বামী ইফতেখার তৃতীয় দফায় রিমান্ডে
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী ইফতেখার আবেদীনের তৃতীয় দফায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাকে তৃতীয় বারের মতো তিনদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সালাউদ্দিন মোল্লা।

Advertisement

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ ডিসেম্বর ইলমার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতেই ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় ইলমার স্বামী, শ্বশুর ও শ্বাশুড়িকে আসামি করা হয়। এ মামলায় গত ১৫ ডিসেম্বর আসামি ইফতেখারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৯ ডিসেম্বর ফের তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!