[ শিক্ষা ]
১৩ এপ্রিল পর্যন্ত চবির ক্লাস-পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল (ফাইল ছবি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষা ১ রমজান থেকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত চলবে।
সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হােছাইন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা, ১ রমজান থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রতি দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (দুপুর ১.১৫ মিনিট থেকে ১: ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাযের বিরতিসহ) ক্লাস পরীক্ষা চলবে।
.png)
এ ছাড়া ঈদ-উল-ফিতর উপলক্ষে অফিস বন্ধের পূর্ব দিন পর্যন্ত প্রতি দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!