ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে র‌্যাগিং আতঙ্কে অজ্ঞান ছাত্রকে হাসপাতালে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৩, ২৯ মার্চ ২০২২
মাভাবিপ্রবিতে র‌্যাগিং আতঙ্কে অজ্ঞান ছাত্রকে হাসপাতালে ভর্তি 
রাতে আরিফনগর থেকে অজ্ঞান অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে এলাকাবাসী।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং আতঙ্কে এক শিক্ষার্থীকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে আরিফনগর থেকে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মো. তারেক বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথমবর্ষের ছাত্র। তার বাসা কিশোরগঞ্জে।  

জানা যায় যে, তারেক র‌্যাগিং আতঙ্কে ছিলেন। মেসের বড় ভাইদের কাছ থেকে র‌্যাগিংয়ের গল্প শুনে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সে নিজের বাড়িতে চলে যাওয়ার উদ্দেশে রাতেই বের হয়ে যান। মেসের গেটে তালা থাকায় সে তিনতলা ভবনের ছাদে ওঠেন। ছাদ থেকে পাইপ বেয়ে নামার এক পর্যায়ে দ্বিতীয় তলা থেকে পড়ে যান। পরবর্তীতে সে অজ্ঞান হয়ে পড়েন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!