নোবিপ্রবি নীল দলের সভাপতি রিমন, সম্পাদক রফিক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সংগঠন ‘নীল দল’র কার্যকরী পরিষদ (২০২২-২৩) ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) নতুন এ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন এবং অ্যাপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম রফিক।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ- সভাপতি ড. মেহেদী হাসান রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, মো. মুহাইমেনুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক সাহানা রহমান, তৌহিদুল আমিন, রায়হান আহমেদ, কোষাধ্যক্ষ ইফতেখার পারভেজ, দফতর সম্পাদক তন্ময় দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক তনুজা বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহীন কাদির ভূঁইয়া এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহানুর আলম।
.png)
এ ছাড়াও বিপ্লব মল্লিক, ড. অবন্তী বড়ুয়া, জায়েদ-উস-সালেহীন, মো. ইকবাল হোসেন, বাদশা মিয়া, সুব্রত ভৌমিক ও মো. আল-আমিন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।