পাবিপ্রবিতে আইইইই শাখার নতুন কমিটি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্সের (আইইই) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী কায়াব খন্দকার এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুক।
মঙ্গলবার (২৯ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে ২০২২ সেশনে ১৭ সদস্যের এই কমিটি ঘোষণা করা করা হয়।
২০২২ সেশনের সংগঠনটির কাউন্সিলর হিসেবে নিযুক্ত থাকবেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং উপদেষ্টা হিসেবে থাকবেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলী এবং রশনী সায়েদ।
.png)
নতুন চেয়ার কায়াব খন্দকার ডেইলি বাংলাদেশকে জানান, এটা আমার জন্য একটি বড় একটা সুযোগ। আমি আগামী এক বছর সমস্ত প্রযুক্তিগত পেশাদারিত্বের চাহিদা পূরণ করে আমাদের সংস্থার উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার পরিকল্পনা হল IEEE কে সত্যিকার অর্থে আমাদের পেশাদার সমাজের পরিবার বানানো। আমাদের সদস্য এবং শ্রোতাদের সঙ্গে আমাদের যোগাযোগ উন্নত করা, IEEE এবং আমাদের সদস্যদের জন্য পরবর্তী দুর্দান্ত সুযোগের সন্ধান করা এবং সেইসাথে সময় উপযোগী কিছু কর্মশালা আয়োজন করা।
সেক্রেটারি মো. ওমর ফারুক ডেইলি বাংলাদেশকে জানান, আমি বিশ্ববিদ্যালয়ে ইইই বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই IEEE PUST SB এর প্রতিটি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমার এই প্রিয় সংগঠনের দায়িত্বশীল পদে নিযুক্ত হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্ব দিতে সারাবিশ্বে IEEE যে কার্যক্রম গুলো হাতে নিয়েছে, সেগুলি পাবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।