[ শিক্ষা ]
রাবিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা, থাকছে বহুনির্বাচনী পদ্ধতি
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে নেয়া হবে। সেই সঙ্গে থাকছে এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতি।
সোমাবার দুপুরে ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা সূত্রে জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। সময় থাকবে ১ ঘণ্টা। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীক্ষায় পাশ মার্ক ৪০ নম্বর।
.png)
প্রসঙ্গত, রাবির ভর্তি পরীক্ষা ৩ টি ইউনিটে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে মাত্র ৭২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!