মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ দিদার-উল আলম বিষয়টি নিশ্চিত করেন। এখন থেকে ভাস্কর্যটিকে ‘জয় বাংলা’ নামে ডাকা হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত পাস হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম জানান, ভাস্কর্যটির নতুন পরিচয় ‘জয় বাংলা’। সংস্কার করে পাস হওয়া নতুন এই নাম পরিচয় এতে যুক্ত করে দেয়া হবে।
.png)
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন উপাচার্য অধ্যাপক এ কে এম সাঈদুল হক চৌধুরী ভাস্কর্যটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর এতদিন এটি বেনামী অবস্থায় পড়ে ছিলো।