ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ২১ এপ্রিল ২০২২
টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি
কমিটিতে পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী রেজুয়ান রহমান রমিকে সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফিরোজ মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সংগঠনটির উপদেষ্টা এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী রেজুয়ান রহমান রমিকে সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফিরোজ মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

Advertisement

এছাড়াও কমিটির অন্যান্য পদগুলোতে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাখা হয়েছে। ৪৪ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সংগঠনটির সিনিয়র শিক্ষার্থীসহ টাঙ্গাইল জেলা থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সব শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দকে সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। 

উল্লেখ্য, স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং এই বিশ্ববিদ্যালয়ে অধ্যরনরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূল সম্পর্ক বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!